সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন চালের জাহাজ চট্টগ্রামে

ডেইলি সিলেট ডেস্ক ::

মিয়ানমার থেকে থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ-চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব চাল আমদানি করা হয়েছে জি টু জি ভিত্তিতে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার দুই লাখ টন চাল কিনছে।

গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল সরবরাহ করেছে। চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে। চলতি মাসে আরো এক দফায় ভারত থেকে চাল এসেছে দেশে। বাংলাদেশের বাজারে কয়েক সপ্তাহের ব্যবধানে হুট করে বেড়ে যায় চালের দাম।

এর পেছনে ‘মজুতদারি’কে দায়ী করে চাল আমদানির ঘোষণা দেয় সরকার। বাজার ভেদে গত এক মাসে চিকন চালের দাম কেজিতে পাঁচ থেকে সাত এবং মোটা চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে। ব্যাবসায়ীরা বলছে, চাল আমদানির প্রভাব পড়বে বাজারে। এতে কমতে পারে দাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: