সর্বশেষ আপডেট : ৪১ মিনিট ৪০ সেকেন্ড আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকায় মিলল ২ মরদেহ

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের (চাকার খোপ) ভেতর দুইটি মরদেহ পাওয়া যায়। ঐ উড়োজাহাজটি নিউ ইয়র্কের এয়ারলাইনস জেটব্লুর। সূত্র: বিবিসি

এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।

এতে সংস্থাটি বলেছে, স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির চাকার খোপে দুটি মরদেহ দেখতে পান।

কীভাবে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আরও বলা হয়, এটি হৃদয় ভেঙে দেয়ার মতো পরিস্থিতি। কীভাবে এমন একটি কাণ্ড হলো, তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে। যে দুই মৃতদেহ পাওয়া গেছে তারা দুইজনই পুরুষ এবং তাদের দেহ পচে-গলে গেছে বলে জানিয়েছেন আইনপ্রয়োগকারী কর্মকর্তারা।

হুইল ওয়েল বা কার্গো হোল্ডের মতো উড়োজাহাজে চাপহীন স্থানে লুকিয়ে থাকলে জীবীত যে কেউ চরম অবস্থার মুখোমুখি হতে পারে। তাপমাত্রা -৫০ ডিগ্রি সেন্টিগ্রেড এবং -৬০ ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে নেমে যেতে পারে। এতে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। বেশির ভাগ মানুষই সেখানে বেঁচে থাকতে পারে না।

স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: