সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মুক্তিযুদ্ধের বিরোধিতা দেশ প্রেমের নিদর্শন নয়: আ স ম রব

ডেইলি সিলেট ডেস্ক ::

জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বলে আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি প্রদান করে এর প্রতিবাদ জানান আ স ম রব।

বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।

উল্লেখ্য, অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ-অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি। এবারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: