সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কিছু মানুষ জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে: মির্জা ফখরুল

ডেইলি সিলেট ডেস্ক ::

কিছু মানুষ জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, দুর্ভাগ্য আমাদের। কিছুসংখ্যক মানুষ— তাঁরা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা আজকে দেশকে বিভাজনের দিকে ঠেলছে, অনৈক্যের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। এ জিনিসগুলো বুঝতে হবে। আমি কথাগুলো ইচ্ছে করেই আজকে তুলে ধরলাম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: