সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্বশুরবাড়ি গিয়ে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা শফিকুল, অতঃপর…

ডেইলি সিলেট ডেস্ক ::

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা শফিকুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার নোয়াপাড়ার কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মৃত নিজাম উদ্দিন মোল্লার ছেলে। তিনি গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতি শকিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোনারগাঁও থানার নোয়ারপুর কুড়িপাড়া এলাকায় তার শশুরবাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: