সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজার পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫টি রেস্টুরেন্টকে জরিমানা

বিয়ানীবাজার প্রতিনিধি ::

বিয়ানীবাজারে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়বিভিন্ন অনিয়মের কারণে ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরস্থ পৃথক পৃথক স্থানে এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজের নেতৃত্বে বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় অপরিচ্ছন পরিবেশে রান্না, স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্রের মেয়াদ না থাকা সহ বিভিন্ন অপরাধে কুসুমবাগ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, যামিনী রেস্টুরেন্ট ৩ হাজার টাকা, পানসী রেস্টুরেন্ট, মকবুল রেস্টুরেন্ট ও রান্নাঘর রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নেওয়াজ বলেন, কিছু রেস্টুরেন্টে নির্দেশনা গুলো মেনে চললেও কয়েকটি রেস্টুরেন্ট না মানায় এই জরিমানা হয়েছে এখন থেকে রেস্টুরেন্ট গুলো নিয়মিত মনিটরিং এর মধ্য থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: