সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিতব্য ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্থানীয় সময় সকলা ১০টায় মাঠে গড়াবে ম্যাচটি।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১০৫তম খেলোয়াড় হিসেবে ক্রিকেটের অভিজাত আঙিনায় পা রাখলেন জাকের আলী অনিক। ১৯টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলার পর টেস্ট অভিষেক হল এ ব্যাটারের।

এদিকে মিরপুর টেস্ট ঘিরে স্টেডিয়ামের বাহিরে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর মহড়া। জিরো ট্রাফিক। সব দোকানপাট বন্ধ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: