সর্বশেষ আপডেট : ১১ মিনিট ৫০ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

ডেইলি সিলেট ডেস্ক ::

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চৌবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. হাসানের ছেলে খালিদ (১৮) এবং একই এলাকার শফিকের ছেলে সোহাগ (১৭)। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আর একজনকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: