সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আজ ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ডেইলি সিলেট ডেস্ক ::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগের নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ওইদিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে।

এদিকে, বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করায় আজ থেকে টানা চারদিনের ছুটি শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: