সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কালশীর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট, পানির সংকট

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ইতোমধ্যে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের যোগ দেওয়ার তথ্য দিয়েছে সংস্থাটি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেছেন ঘটনাস্থলে পানি সংকটের কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে প্রথমে দুইটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পর্যায়ক্রমে ইউনিট বাড়িয়ে ১৩টি করা হয়েছে। যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতেও বেগ পেতে হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়ার কথা বলেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: