সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিজিবি প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। সোমবার দিবাগত রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব জব্দ করে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি বিওপি, প্রতাপপুর বিওপি, সংগ্রাম বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ৭৯৬টি শাড়ি, ১৯টি গরু, পোস্তদানা ১২০ কেজি, জিরা ৩৩৭ কেজি, মদ ১৮৬ বোতল, বিয়ার ১০ বোতল, মাহিন্দ্রা একটি এবং ২ হাজার ১৩৩ কেজি রসুনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

জব্দ পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, জব্দ মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: