সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কোম্পানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর পাথরের আঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই বন্ধুকে।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বাপ্পি বলে জানা গেছে।

আটক তাজ উদ্দিন সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে যান। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাজ উদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানায়।

এ সময় আরও জানা যায়, এর আগে তারা এক সপ্তাহ শাহ জালালের মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর। বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান। তিনি বলেন, সাদা পাথরে ঘুরতে গিয়ে টাকা নিয়ে দুই বন্ধুর কথা কাটাকাটির জেরে পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাজ উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: