![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের জালালাবাদ থানা এলাকায় ১৪ ট্রাক চিনি চোরাচালান মামলায় আলোচিত দেলোয়ার মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই মামলায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা দুজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ঘটনার সঙ্গে দেলোয়ার মোল্লার নাম জানিয়েছিলেন। দেলোয়ার মোল্লা সিলেটের গোয়াইনঘাট থানার হাদারপার নতুন ভাঙা হাওর এলাকার বাসিন্দা।
রোববার (২৮ জুলাই) ভোরে হাদারপার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
দেলোয়ার মোল্লাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। তিনি জানান, তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত কর্মকর্তা জানান, সোমবার (আজ) তাকে আদালতে পাঠানো হবে।
গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইরগাঁওয়ে ১৪ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছিল পুলিশ। আলোচিত এ ঘটনায় পরদিন জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বাদী হয়ে জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। এরপর ১১ জুন মুনসুর আলী ও সদরুল আমিন নামে ট্রাকচালক দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে দেলোয়ার মোল্লার নামটি প্রকাশ পায়। দেলোয়ার মোল্লা পুলিশের লোক হিসেবে ১৪ ট্রাক চোরাই চিনি গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন