সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিসিক কাউন্সিলর হিরন মাহমুদ নিপু ফের কারাগারে

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে করাগারে পাঠান।

এর আগে এ বছরের ১৯ মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর ৮ দিন আগে ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য হিরণ মাহমুদ নিপুর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া ১৯ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।

এর আগে ১২ ফেব্রুয়ারি নিপু সিলেটের আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়ে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: