সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আব্দুল মান্নান

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন আব্দুল মান্নান বিপিএম (বার)। তার যোগদানের বিষয়টি বুধবার (১০ জুলাই) নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

তিনি বলেন, বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান।

আব্দুল মান্নান কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। এর আগে তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে কাজ করেছেন।

আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন তিনি।

এদিকে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: