সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ২ জন আশঙ্কাজনক

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট জেলার বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জুয়েল মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। গুরুতর অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টার বাহদুরপুরের মৃত আব্দুল সিরাজের ছেলে। তিনি পৌর এলাকার খাসারিপাড়ায় একটি রড সিমেন্টের দোকানে শ্রমিকের কাজ করতেন।

এছাড়া আহতরা হলেন- ওই দোকানের শ্রমিক উজ্জ্বল মিয়া ( ১৮) ও জাকির মিয়া (২৮)। তারা একই এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

মরদেহ উদ্ধারকারী বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে হতাহতরা সড়কের পাশে দোকানের বেঁকে যাওয়া রড সোজা করার কাজ করছিলেন। এমন সময় একটি রড বিদ্যুতের তারে জড়ালে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্যদের গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: