সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, আহত ১১

ডেইলি সিলেট ডেস্ক ::

গোয়াইনঘাটের সারী-গোয়াইনঘাট সড়কের ফুলেরগ্রাম মারকাজের সামনে গিয়ে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ১১জন আহত হয়েছেন।

রোববার (৯ জুন) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকুমা বিবি (৭৮), নাজমা (২৮), জাবেদ (৬), জাবেল (৭), আল-আমীন (৩), রুবিনা (২৫), তাবাছ্ছুম (২), লিপা (৩), রনিপা (২), সুমনা (২২), মাহা (৩) ও মাশরাফি (৩)।

আহতদের মধ্যে ৯ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারমধ্যে আলকুমা বিবি ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে আলকুমার ছেলে মান্নান জানিয়েছেন।

জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাক্রোবাস সারী-গোয়াইনঘাট সড়কের ফুলেরগ্রাম মারকাজের সামনে আসলে একটি গরু গাড়িটির সামনে চলে আসে। এসময় গাড়ির চালক গরু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নিয়ে খাদে পড়েন যান। এসময় স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: