সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নগরে ডিবির জালে ৬ জুয়াড়ি

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট মহানগর থেকে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় লামাবাজারের ভিআইপি সড়কসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ওই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, মহনগরের পশ্চিম কাজলশাহ এলাকার লাভুল মিয়ার ছেলে তামিম (৩৪), বাগবাড়ি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমেদ (২৪), শেখঘাট এলাকার সুলতান আহমদের ছেলে মাহফুজুর রহমান (৩৯), মদীনা মার্কেট এলাকার আ.রহিমের ছেলে মো. ইসমাইল উদ্দিন (২৯), কানিশাইলের মো. আলমাছ মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) ও রিকাবীবাজার এলাকার মো. মতিউর রহমান (৫৫)।

আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার আবেদন করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: