সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বুবলীর টার্গেট এবার যুক্তরাষ্ট্র

ডেইলি সিলেট ডেস্ক :: 

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের মন যোগাতে সেখানে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে স্বশরীরে নয়, পর্দায়। তার অভিনীত গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা এবার আমেরিকায় প্রদর্শিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন এ সিনেমার পরিচালক মিশুক মনি। সিনেমাটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার হাজির হয়েছে আমেরিকায়। শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার ফেসবুকে এ সংক্রান্ত প্রেক্ষাগৃহের তালিকাসহ একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। তিনি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘দেয়ালের দেশ’।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমাদের সিনেমাটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে।’

উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার গল্পে দেখা গেছে বৈশাখ ও নহর নামের দুই তরুণ-তরুণীর ব্যতিক্রম রসায়ন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: