সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিপাকে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন গর্ভাবস্থার বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছিলেন। বইটির নাম ছিল ‘কারিনা কাপুর খান’স প্রেগন্যান্সি বাইবেল’। এবারে বইয়ের নাম কেন্দ্র করেই আইনি ঝামেলায় বলিউড এ অভিনেত্রী।

জানা যায়, অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্থনির দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরুপাল সিং আলুওয়ালিয়া এই নোটিশ জারি করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি নথিভুক্ত করার আবেদন করা হয়েছিল। তবে সেসময় আদালত ক্রিস্টোফার অ্যান্থনির সেই আবেদন খারিজ করেছিল। আদালতের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে পরবর্তীতে মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলা করেছেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি। তার সেই আবেদনের ভিত্তিতেই গত ৯ মে কারিনাকে আইনি চিঠি পাঠিয়েছেন আদালত।

আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি প্রাথমিকভাবে জব্বলপুরের এক স্থানীয় থানায় কারিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ গর্ভাবস্থার সঙ্গে ‘পবিত্র গ্রন্থ বাইবেল’-এর তুলনা করার কারণে এটা খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এই মামলায় মধ্যপ্রদেশ রাজ্যের পক্ষে ছিলেন প্যানেল আইনজীবী দিলীপ।

কারিনা কাপুর খান এখন অবধি এই ঘটনা নিয়ে কিছু বলেননি। তবে কারিনা ভক্তরা বই কেন্দ্র করে এমন ঘটনাকে নেতিবাচক ভাবেই দেখছেন। চলতি বছরের গত ৩০ মার্চ মুক্তি পেয়েছিল কারিনা অভিনীত সিনেমা ‘ক্রু’। এই সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছে টাবু এবং কৃতি। ‘সিংঘাম এগেইন’ এবং ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমায় দেখা যাবে কারিনাকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: