সর্বশেষ আপডেট : ২৯ মিনিট ৩৯ সেকেন্ড আগে
শনিবার, ৯ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!

ডেইলি সিলেট ডেস্ক ::

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আরব আমিরাত সরকারের কাছ থেকে সম্মাননা পাচ্ছেন। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এত বড় অর্জন বরাবরের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব। শনিবার (০৪ মে) বিষয়টি জানান নির্মাতা-প্রযোজক অনন্য মামুন।

অনন্য মামুনের কথায়, এত দিন শাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে। এখন শুধু রিসিভ করা বাকি। এটা সত্যিই একটা বড় ব্যাপার।
ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘ মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ এমনকি পড়াশোনাও করা যায়।

শাকিবকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গেল ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে সিনেমাটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন।

‘দরদ’ বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামুন। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: