সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের অ্যাম্বাসেডর আলেকজ্যান্ডার ম্যানটিসকি।

এই সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার এবং রাশিয়ান ফেডারেশনের থার্ড সেক্রেটারি মি. অলেগ কজিন।

বৈঠকে রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে অর্জিত ডিগ্রির সমতা বিধানের জটিলতা নিরসন করা এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা ও মেডিক্যাল সাইন্সের ডিগ্রির ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার অ্যাম্বাসেডর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: