সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ২২ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রমজানেও থেমে নেই জুয়া খেলা, বেতেরবাজারে আটক ১০

ডেইলি সিলেট ডেস্ক ::

নগরীতে পবিত্র রমজান মাসেও থেমে নেই জুয়া খেলা। জুয়াড়িরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের অপকর্ম। পুলিশও জুয়াড়িদের ধরতে নিয়মিত চালিয়ে যাচ্ছে অভিযান। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার দক্ষিণ সুরমার খোজারখলার এনাম মিয়ার কলোনিতে অভিযান চালায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়িকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, শাহান আলী (৩৭), মাসুদ মিয়া (৪০), মো. সাগর আহমদ (২৩), মো. নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মো. মাস্টার মিয়া (৪৫), মো. শাহীন আহমদ (২৮), মো. আলম (৩৫), মো. সনজু মিয়া (৫৫) ও মো. মোয়াজ্জেম হোসেন ।

বৃহস্পতিবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত সোমবার ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: