সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

১৪ বছরের কম বয়সীরা সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ

ডেইলি সিলেট ডেস্ক ::

১৪ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এমন একটি বিল স্বাক্ষর করেছেন গভর্নর।

সোমবার (২৫ মার্চ) এ সম্পর্কিত একটি বিলে স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্টিস। খবর রয়টার্সের।

বিলের শর্তানুযায়ী, ১৪ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। আর ১৪ থেকে ১৫ বছরে বয়সীদের যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য বাবা-মার অনুমতির প্রয়োজন হবে। মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেওয়ার জন্য এ বিল পাস হয়েছে।

গর্ভনরের স্বাক্ষরিত এ বিল অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট আছে তা মুছে ফেলা হবে। আর ১৬ বছরের কম বয়সী যাদের অ্যাকাউন্ট আছে, অথচ মাতা-পিতার অনুমতি নেই তাদেরকে থার্ড পার্টি ভ্যারিফিকেশন করতে হবে।

চলতি সপ্তাহের ফেব্রুয়ারিতে রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভা একটি বিল পাস করেছিল; যা ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে। তবে সেই বিলের ভেটো দিয়েছিলেন ডিস্যান্টিস। তিনি বলেছিলেন, এই বিল অভিভাবকের অধিকার সীমিত করেছে।

বিলের সংশোধিত সংস্করণে ১৪ থেকে ১৫ বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অভিভাবকের অনুমতির বিষয়টি উল্লেখ আছে। আগামী ১ জুলাই থেকে আইনটি কার্যকর হবে।

রন ডিস্যান্টিস এক বিবৃতিতে বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম অনেকভাবে শিশুদের ক্ষতি করে। এ আইন অভিভাবকদের তাদের সন্তানদের রক্ষা করার বড় ধরণের ক্ষমতা ‍দিয়েছি।

তবে সমালোচকরা বলছেন, বিলটি বাক স্বাধীনতার জন্য মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সুরক্ষা লঙ্ঘন করেছে। সরকার নয়; অভিভাবকদেরই তাদের সন্তানের অনলাইন ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: