সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ১৩ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যে কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচ মিস করার পরে দলে ফিরেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে ফেরাটা সুখের হলো না তার। নিজের ১০ম ওভারে বোলিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল তাকে। সতীর্থ এনামুল হক বিজয় ও জাকের আলীর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে এই বাঁহাতি পেসারকে। ইনিংসের ৪৮তম ওভারে বল করতে এসে তা শেষ করতে পারেননি মুস্তাফিজ। পরিবর্তে বোলিংয়ে আসেন সৌম্য সরকার।

এর আগে, ইনিংসের ৪২তম ও নিজের ৯ম ওভারের শেষ বল করতে গিয়ে পিচে পড়ে গিয়েছিলেন তিনি। ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এ ম্যাচ দিয়ে দলে ফেরা এ বাঁহাতি পেসার।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: