সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

লন্ডনে গাড়ি চাপায় সিলেটের জি এম ফুরুক নি হ ত

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাজ্যের লন্ডনে সড়ক পারাপারের সময় গাড়ি চাপায় সিলেটি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম জি এম ফুরুক (৪৬)। স্থানীয় সময় শনিবার রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুরুকের চাচা কানাই মিয়া জানান, তাঁদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রামে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে ফুরুকের। ‘স্বপ্নের বিলাত’, ‘রেড পাসপোর্ট’, ‘পার্টনার’, ‘ভীমরতি’, ‘ঘাম’, ‘স্বপ্ন ডাকাত’, ‘ব্রাদারস হাউস’, ‘হরেক রকম ভালোবাসা’সহ বেশ কিছু নাটক নির্মাণ করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: