সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শাবিপ্রবিতে শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ডেইলি সিলেট ডেস্ক ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নব গঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নব গঠিত কমিটির কাছে এ দায়িত্ব হস্তান্তর করে সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন গণিত বিভাগে অধ্যাপক ড. আলমগীর কবীর।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, যুগ্ম-সম্পাদক হিসেবে গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান দায়িত্ব নিয়েছেন।

এছাড়া ছয়টি কার্যকরী সদস্য পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী কাওছার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এ এস এম সায়েম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনি পাল দায়িত্ব নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: