সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিঙ্গাপুরের উদ্দেশে সকালে ঢাকা ছাড়বেন ফখরুল

ডেইলি সিলেট ডেস্ক ::

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (৩ মার্চ) সকাল ৮টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন তিনি।এসময় মির্জা ফখরুলের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী রাহাত আরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সর্বশেষ গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ১৭ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: