সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শুক্রবার, ১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে তারাপুর চা বাগান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ

ডেইলি সিলেট ডেস্ক ::

আন্দোলনরত চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে অবিলম্বে তারাপুর চা বাগান খুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২ মার্চ) বিকাল ৫টায় চৌহাট্টাস্হ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সভাপতি রত্না বসাক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট আহ্বায়ক আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এর তুহিন আহমদ, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর প্রজাপতি দাশ, দিলীপ হালদার, ময়না কর্মকার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক ১৭০টাকা মজুরিতে চা শ্রমিকদের সংসার চালানো যেখানে দুঃসাধ্য ; তখন প্রায় দেড় মাস থেকে বন্ধ তারাপুর চা বাগানের শ্রমিকদের দুর্দশাগ্রস্ত জীবনের কথা সহজে অনুমান করা যায়। বক্তারা তারাপুর চা বাগানের শ্রমিকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে দাবি মেনে নিয়ে বাগান খুলে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, তারাপুর চা বাগানের সংকট সমাধানে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: