সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দরগাহ মহল্লা থেকে নারীর লা শ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেট মহানগরের দরগাহ মহল্লায় ফুটপাত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। সোমবার সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: