সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটে অরুনা বেগম (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে নগরীর শাহপরাণের উত্তর বালুচর জোনাকি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অরুনা সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার (মাটগাও) এলাকার মৃত আব্দুল সালামের মেয়ে।

থানা পুলিশ জানায়, বিকেল চারটার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া ওই যুবতীর মরদেহ উদ্ধার করে। তবে তার ফাঁস দেয়ার কারণ জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: