সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে ভারতীয় বিড়িসহ যুবক আটক

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটে ৭ এপিবিএন এর অভিযানে ভারতীয় বিড়িসহ যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ আছাবুর রহমান স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার মধ্য লালাবাজার এর নাজিম ইলেকট্রিক নামক দোকানের সংযুক্ত পশ্চিম পাশের দোকান ঘরে অভিযান পরিচালনা করে ৬ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়িসহ তাকে আটক করা হয়।

আকটকৃত মোঃ আব্দুস সামাদ (২৭) সিলেটের দক্ষিণ সুরমার একান্নদি গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে।

এস আই (নিঃ) মোঃ আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: