![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক দিনের ব্যবধানে দুই মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া ও কুচাই এলাকায় এই দুই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মোগলাবাজার সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোগলাবাজার থানার কুচাই এলাকায় সাবের হোসেনর কলোনির বাসিন্দা মো. মইজ উদ্দিনকে (৭০) কলোনির পাশে একটি পুকুর থেকে মৃত অবস্থায় করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।
এই দুই মরদেহ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।