সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় অনির্দিষ্টকালের ছুটি

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের পর আজ রিদিশা কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কারখানা অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে বলে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা খোরশেদ আলম জানিয়েছেন।

এর আগে বুধবার রাত ৮টায় রিদিশা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে সড়কে বিক্ষোভ করে। এতে কারখানার সামনের আঞ্চলিক সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি না মানলে কাজে যোগ না দেয়ার কথা জানান শ্রমিকেরা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আ স ম আবদুর নূর গণমাধ্যমকে জানান, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। তারা জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে কথা বলবে। তবে শ্রমিকেরা কোনো ধরনের ভাঙচুর করেননি। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু আমাদের কারখানা বেতন বৃদ্ধি করেনি। আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা খোরশেদ আলম বলেন, হঠাৎ করে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। পোশাক কারখানার সঙ্গে আমাদের কারখানার বেতন বাড়ানোর কোনো নির্দেশনা পাইনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: