সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১৪ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বান্ধবীর জন্মদিনে কোটি টাকার ঘড়ি উপহার রোনালদোর

ডেইলি সিলেট ডেস্ক ::

জীবনের ৩০ বছরে পা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘ সময়ের এই সহযাত্রীর জন্মদিনটা দামি উপহারে রাঙিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। জর্জিনাকে তিনি ডায়মন্ডখচিত একটি ঘড়ি উপহার দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দাবি– ওই ঘড়ির দাম প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা (১ লাখ ইউরো)।

নিজের বিশেষ এই সময়টা মালদ্বীপে কাটাচ্ছেন রোনালদোর বান্ধবী জর্জিনা। যদিও সেখানে তার পাশে নেই আল-নাসর তারকা। তবে ২৭ জানুয়ারি আরেকটি নতুন বছরে পা দিতেই রোনালদো ভিডিও কলে জর্জিনাকে শুভেচ্ছা জানান। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই বার্থডে-গার্ল।

মালদ্বীপে ঘুরে বেড়ানো ও প্রিয়জনের শুভেচ্ছার মুহূর্তগুলো শেয়ার দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমি ধন্য, ৩০তম বর্ষে খুশি।’

জন্মদিনে সন্তানদের পক্ষ থেকে কার্ড এবং গোলাপ ফুলও উপহার পান জর্জিনা। রোনালদোর অনুপস্থিতিতেও অবশ্য একা নন রদ্রিগেজ। নিজের পরিবারের সঙ্গে নৈশভোজ করা থেকে বিচে কাটানো সময়টাও যে তার বেশ উপভোগ্য কাটছে সেটা তার ছবি দেখেই বোঝা যাচ্ছে। অন্যদিকে, চোটের পুনর্বাসনে ব্যস্ত রোনালদো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: