সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসপাতাল থেকে বাসায় জাহিদ হাসান

ডেইলি সিলেট ডেস্ক ::

ঠান্ডাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন অভিনেতা জাহিদ হাসান। ২৯ জানুয়ারি বিকেলে তাঁকে ভর্তি করা হয়েছিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ‘শীতের সময় জাহিদ ভাইয়ের এই সমস্যা হয়।

জানা গেছে, গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে গিয়েই ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।

পরে গত ১৭ জানুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান জাহিদ। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, অভিনেতা জাহিদ এখনও মিডিয়ায় সরব। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ব্যস্ত তিনি। বিগত কয়েক বছরে ঈদের টিভি আয়োজনে অন্যতম আকর্ষণ হিসেবে থাকত এ তারকার নাটক।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: