সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সাবেক ক্রিকেটারকে বোলিং কোচের দায়িত্ব দিল নিউজিল্যান্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

আগামী ১২ জানুয়ারি ঘরের মাঠে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

খেলোয়াড়ি জীবনে এক টেস্টের পাশাপাশি ৪২ ওয়ানডে এবং ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে অ্যাডামসের। এছাড়া কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ার, হ্যাম্পশায়ার এবং এসেক্সের হয়েও খেলেছেন তিনি। ২০১৫ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি।

খেলা ছেড়ে কোচিংয়ে নাম লেখান অ্যাডামস। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছেন তিনি। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথেও কাজ করেছেন অ্যাডামস।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: