![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
লাইবেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে ৪০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টয়োটা শহরের একটি রাস্তার ঢালুতে ট্যাঙ্কারটি উল্টে গেলে এ বিস্ফোররেণর ঘটনা ঘটে।
দেশটির চিফ মেডিকেল অফিসার ফ্রান্সিস কাতেহের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি।
ডা. কাতেহ বলেছেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন। অধিকাংশ মরদেহ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮৩ জনেরও বেশি লোক আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন।
গুরুতর আহতদের চিকিৎসার জন্য মনরোভিয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে যোগ করেন ডা. কাতেহ।
প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহের জন্য লোকজন ঘটনাস্থলে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে।