সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘তারুণ্যের প্রথম ভোট, দেশের অগ্রযাত্রা রাখুক অটুট’

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রজন্মকে ভোটদানে উৎসাহিত করতে ‌‘তারুণ্যের প্রথম ভোট, দেশের অগ্রযাত্রা রাখুক অটুট’ শীর্ষক টিভিসি প্রকাশ করা হয়েছে। এতে নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখবে বলে মনে করে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব নির্মিত সচেতনতামূলক এ টিভিসি তরুণ প্রজন্মের নতুন ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা পাবে।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, জনগণের সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিতকরণে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে র‍্যাব।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় কোটির বেশি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবে। র‌্যাব নির্মিত বিজ্ঞাপন চিত্র টিভিসি’টি ইতোমধ্যে দেশের টিভি চ্যানেলসমূহে বহুলভাবে প্রচার করা হচ্ছে।

টিভিসি সম্প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের নতুন ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা পাবে এবং নিজেদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে উৎসাহিত হবে বলেও মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: