সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আশরাফুলের নির্বাচক হওয়া নিয়ে যা বললেন পাপন

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারত বিশ্বকাপ চলার সময়েই বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশে দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এদিকে চলতি মাসেই শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের চুক্তি। যে কারণে ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম।

শনিবার (১৬ ডিসেম্বর) মিরপুরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, দেখেন, আমাদের একটা কমিটি আছে। ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। উনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।

পাপন বললেন, আমাদের চিন্তাভাবনা ৭ জানুয়ারি, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবো। যত দ্রুত নেয়া যায়। পারলে দুই তিনদিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: