সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গণভবনের আশপাশে মোবাইল হারালেন সাকিব

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এরপরই থেকেই আলোচনার কেন্দ্রে সাকিব। এদিকে মনোনয়ন পাওয়ার দিনে গণভবনের আশপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন তিনি। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন সাকিব।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় মোবাইল হারানোর ঘটনায় জিডি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন।

তিনি ঠিক কোথায় মোবাইল ফোনটি হারিয়েছেন তা বলতে পারছেন না। তবে তার ধারণা, শেরে বাংলা নগর থানার গণভবনের আশপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন।

প্রসঙ্গত, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই মনোনয়ন তালিকায় নতুনদের মধ্যে থেকে চমক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা-১ আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সাকিব। আসনগুলো হলো- ঢাকা-১০, মাগুরা-১ ও ২।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: