সর্বশেষ আপডেট : ১৩ মিনিট ৩৩ সেকেন্ড আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে গণভবনে মাশরাফি-সাকিব

ডেইলি সিলেট ডেস্ক ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী মোট ৩ হাজার ৩৬২ জন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন সকাল থেকে। এ সময় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মাগুরা-১,২ ও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গণভবনে গিয়েছেন।

রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন সাকিব। এরপর ১০টা ৫০ মিনিটে গণভবনে প্রবেশ করেন মাশরাফি। এছাড়া সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির সাথে সাক্ষাৎ করতে গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।
এর আগে গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটিতে গড়ে ১১ জন করে মনোনয়ন ফরম কিনেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: