সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

গাজায় জাতিসংঘের স্কুলে হামলা, নিহত ৩০

ডেইলি সিলেট ডেস্ক ::

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে দখলদার ইসরায়েলের হামলার ঘটনা ঘটনায় ৩০ জন নিহত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) হামাসের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। স্কুলটি এই নিয়ে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো। এর আগে গত ২ নভেম্বরে স্কুলটিতে হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

গাজার স্থানীয় সময় আজ সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হচ্ছে। এদিন বিকেলে ১৩ জন জিম্মিকে মুক্তি দিবে হামাস। চারদিন ব্যাপী যুদ্ধবিরতিতে মোটে ৫০জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম ১৩ জন বেসামরিক বন্দিকে বিকেল ৪টার দিকে মুক্তি দেয়া হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন বন্দি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে বন্দিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ বন্দিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক বন্দিকে যুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: