সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভূমি

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার অবণতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ভূমি পেডনেকারকে। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ভূমি পেডনেকার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

ভূমি পেডনেকার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ডেঙ্গু মশা গত ৮ দিন প্রচণ্ড নির্যাতন করেছে। আজ ঘুম ভাঙার পর দারুণ লাগছে। আর এ জন্য সেলফি তুলেছি।

তিনি আরও বলেন, গত কয়েকটি দিন আমি এবং আমার পরিবার কঠিন সময় পার করেছি। এখন মশা তাড়ানো জরুরি। উচ্চ দূষণের কারণে আমাদের বেশিরভাগ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। সবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখা দরকার। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি পরিস্থিতি আরো খারাপ করেছে। আমার যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: