সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ঐশ্বরিয়াকে ধর্ষণ করতে চাইলেন তামিল অভিনেতা!

ডেইলি সিলেট ডেস্ক ::

বেশ কিছুদিন ধরেই চর্চায় আছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিনেত্রীর সঙ্গে নাকি তার শ্বশুরবাড়ির সকলের সম্পর্ক ক্রমাগতই জটিল দিকে যাচ্ছে। একে অপরের থেকে নাকি দূরত্ব বেড়ে চলেছে। এরইমধ্যে নতুন বিতর্ক। সৃষ্টি করেছেন তামিল অভিনেতা রাধা রবি। যারা ভিলেনের চরিত্রে অভিনয় করেন, তারা কিন্তু অনেক রকমের ভূমিকায় অভিনয় করেন। বিশেষ করে নায়িকাদের সঙ্গে নানা রকম দৃশ্যের শুটিং করতে হয় তাদের।

এই প্রসঙ্গেই অভিনেতা রাধা রবি প্রকাশ্যেই এক ভিডিওতে নিজের মাতৃভাষাতেই বেশ কিছু কথা বলেন। আর দেশের জনগণের কাছে সেই কথা পৌঁছে দিলেন গায়িকা চিন্ময়ী শ্রিপদা। আমি যদি তখন হিন্দি জানতাম তাহলে ঐশ্বরিয়াকে ধর্ষণ করার সুযোগ পেতাম। এর অর্থ, আমি এটাই বলছি যে এমন কিছু চরিত্রে আমায় অভিনয়ের সুযোগ দেওয়া হত। তাহলে, কিসের জন্য আমি এই তামিল সিনেমার গবেটগুলোর সঙ্গে অভিনয় করতাম। আর এই ঘটনা চোখে পরে গায়িকার।

অভিনেত্রী, ভিডিও শেয়ার করে লিখলেন এই ভিডিওটি দেখলে বুঝবেন, তামিল মানুষজন খুব হাসছেন, বিষয়টা যেন খুব মজার। এই লোকটা তামিল সিনেমার একজন গুরুত্বপূর্ন মানুষ। তারপরেও, ঐশ্বরিয়া রাইয়ের ওপর কীভাবে উনি রেপ কেস সংক্রান্ত মন্তব্য করেন? এখনও পর্যন্ত কোনও অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? খুব অবাক লাগছে ভাবতে।

প্রকাশ্যে একজন তারকাকে নিয়ে, বিশেষ করে একজন মহিলাকে নিয়ে এরকম কথা বার্তা! কেন? কিসের জন্য? তারপরেও তাকে শাস্তি কেন দেওয়া হবে না? প্রতিবাদ করেন এই শিল্পী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: