সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় সেনা নিহত

ডেইলি সিলেট ডেস্ক :: 

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে রাজৌরি জেলার কালাকোট জঙ্গলে একটি ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর অভিযানের সময় বন্দুকযুদ্ধে ভারতের সেনাবাহিনীর দুই কর্মকর্তা এবং দুই সৈনিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ সেনা সদস্য।

বুধবার (২২ নভেম্বর) সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর ছিল, পীর পাঞ্জাল জঙ্গলে সন্ত্রাসীরা লুকিয়ে রয়েছে। এর প্রেক্ষিতে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনীর বিশেষ দল ও পুলিশ।

জানা গেছে, জম্মু ও কাশ্মীরের পীর পাঞ্জাল জঙ্গল গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হয়েছে। সন্ত্রাসীরা তাদের অবস্থান লুকানোর জন্য পাহাড়, ঘন জঙ্গল এবং আলপাইন বনের সুযোগ নেয়।

গত কয়েক বছরে এই এলাকায় একাধিক এনকাউন্টারের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে রাজৌরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে এক সন্ত্রাসী নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: