সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ১৩ সেকেন্ড আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নাচতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন শহিদ কাপুর

ডেইলি সিলেট ডেস্ক ::

গত সোমবার (২২ নভেম্বর) থেকে গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন অভিনেতা শাহিদ কাপুর। কিন্তু নাচতে গিয়ে মঞ্চে যা হল, তা ভাবতে পারেননি শাহিদও। নাচের তালে হঠাৎ পড়ে যান শহিদ কাপুর; থমকে যায় নৃত্যের তাল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে ফের নাচতে শুরু করেন শহিদ কাপুর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের গোয়ায় শুরু হয়েছে ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বলিপাড়ার অনেক তারকা। এ তালিকায় ছিলেন শহিদ কাপুর। নাচতে নাচতে কখন মঞ্চের কিনারে চলে যান বুঝতে পারেননি। আর এ কারণে পড়ে যান শহিদ কাপুর।

২০১৯ সালে মুক্তি পায় শহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’ সিনেমা। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ৩৭৯ কোটি রুপি আয় করে। ৩ বছরের বিরতি নিয়ে ‘জার্সি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেন শহিদ কাপুর। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে মুক্তি পায় শহিদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’ সিনেমা। এটিও বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। বর্তমানে তার হাতে দুটো সিনেমার কাজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: