সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শনিবার, ৭ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ময়মনসিংহে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ১২

ডেইলি সিলেট ডেস্ক ::

ময়মনসিংহের চর কালীবাড়িতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও অন্তত ১২ জন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা গেছে। আর এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: