সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

ডেইলি সিলেট ডেস্ক ::

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার দুপুরে উপজেলার তিরখী এলাকায় কালির বাজার-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপর পুরুষ (২৫) যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মুনসুর আহম্মদ বলেন, গফরগাঁও থেকে ময়মনসিংহগামী অটোরিকশাটি তিরখী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অটোরিকশার এক যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: