সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্রমিক আন্দোলন: অর্ধশতাধিক কারখানা বন্ধ, বিজিবি মোতায়েন

ডেইলি সিলেট ডেস্ক :: 
ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে গাজীপুরের কোনাবাড়ি-কাশিমপুর শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে অর্ধশতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে এসব কারখানা এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অব্যাহত শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুর ঠেকাতে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর এলাকার অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ সাটিয়ে দেয়া হয়।

গাজীপুর শিল্পপুলিশ জোন-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুরের কোনোবাড়ি ও আশপাশের এলাকার ১৫ টির বেশি কারখানা বন্ধের চিঠি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও ছোট-ছোট আরও অনেক কারখানা বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: